ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব এক পরিবার

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে গবাদিপশু, খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় ঘরের বৈদ্যুতিক সংযোগে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত বসতঘরটি রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত সিমন মিয়া জানান, আগুনে তাদের একমাত্র টিনশেড বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। একই সঙ্গে প্রায় ৫০ বস্তা মাছের খাবার, একটি গরু, ২০টি মুরগি, ১৫টি হাঁস, নগদ অর্থ, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় আগুনে ভস্মীভূত হয়েছে।

তিনি বলেন, “কয়েক মিনিটের আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে।”

ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত সরকারি সহায়তা এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশনায় উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তাদের পুনর্বাসনে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা চলছে।”

স্থানীয়দের মতে, দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হলে ক্ষতিগ্রস্ত পরিবারটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

ট্যাগস

মুরাদনগরে ছিনতাইয়ের বলি অটোরিকশাচালক, গ্রেপ্তার ১

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব এক পরিবার

আপডেট সময় ০৯:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬