ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সদর ইউনিয়নের এক ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের দিলালপুর ও নাগেরকান্দি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুরাদনগর সদর ইউনিয়নের ইউপি সদস্য ও দিলালপুর গ্রামের শামসুল হকের ছেলে মো. ইদ্রিস মেম্বার (৪৫) এবং নাগেরকান্দি গ্রামের মো. বেদন মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় পুলিশের একটি দল সোমবার ভোররাতে দিলালপুর ও নাগেরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইদ্রিস মেম্বার ও দেলোয়ার হোসেনকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আইনগত প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বাঙ্গরায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিন ফসলি জমির বুক চিরে ড্রেজিং

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬