ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে সিএনজিতে স্বর্ণের চেইন চুরি: ৩ নারী গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সিএনজিতে যাত্রী সেজে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চোর চক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণের চেইনটিও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃত তিন নারীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল গ্রামের রবিউল আউয়ালের স্ত্রী মোসা. আলছুমা আক্তার (৩২), সাদ্দাম আলী প্রকাশ ছৈয়ব আলীর স্ত্রী লাল চাঁন বেগম প্রকাশ ফুল চাঁন (২৫) এবং মো. রাজু মিয়ার স্ত্রী তাহমিনা আক্তার (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৩১ আগস্ট) দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে বাঙ্গরা বাজার যাওয়ার জন্য একটি সিএনজিতে ওঠেন হোসনে আরা বেগম। সিএনজিতে ওঠার পর তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা তিন নারী বিভিন্ন অজুহাতে তার শরীরের সঙ্গে ঠেলাঠেলি করতে থাকেন।
পরে বাঙ্গরা বাজার সিএনজি স্ট্যান্ডে নেমে হোসনে আরা বেগম দেখতে পান, তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইনটি নেই। বিষয়টি বুঝতে পেরে তিনি ওই রাতেই বাঙ্গরা বাজার থানায় চুরির অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলমের নির্দেশনায় চোর চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এসআই মো. নাজিম উদ্দিন ও এএসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে বাঙ্গরা বাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাঙ্গরা বাজার থানার দৌলতপুর এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত তিন নারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই স্বর্ণের চেইন উদ্ধারে পুলিশ মাঠে নামে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং চেইনটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সক্রিয় চোর চক্রের সদস্য। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে সহস্রাধিক কওমি শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে সিএনজিতে স্বর্ণের চেইন চুরি: ৩ নারী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬