ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ৫ বছরের শিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগ

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর এলাকায় ৫ বছর বয়সী এক শিশুকে মোবাইল ফোনের প্রলোভনে ঘরের ভেতরে নিয়ে নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পারিবারিক সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, গত ১৪ জুন সকালে শিশুটি তার নানাবাড়িতে খেলাধুলা করছিল। এ সময় একই এলাকার এক যুবক তাকে মোবাইল ফোনে খেলা দেখানোর কথা বলে ঘরের ভেতরে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।

পরে শিশুটি আতঙ্কিত অবস্থায় বিষয়টি তার মাকে জানালে পরিবারের সদস্যরা স্থানীয়দের অবগত করেন এবং পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
মুরাদনগর থানার ওসি জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃত্যু ৫১

মুরাদনগরে ৫ বছরের শিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৯:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬