ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগর উপজেলা গণ-অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

মোঃ নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ 
কুমিল্গলারমুরাদনগর উপজেলা গণ-অধিকার পরিষদের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং  দলটির সভাপতি ভিপি নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরের লাইভ পিৎজ্জা গ্যালারীতে এই সভা অনুষ্ঠিত হয়।
গণ অধিকার পরিষদ মুরাদনগর উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাকসুদুর রহমান। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।
তিনি যুব ও ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠায় গণ-অধিকার পরিষদের ভুমিকা নিয়ে আলোচনা করেন।
গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসিম মিয়ার সঞ্চালনায় ​অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা গণ-অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক ​মনির হোসেন, অর্থ সম্পাদক বিলাল হোসেন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ​মোঃ কামাল ,সাংগঠনিক সম্পাদক  ​দাউদ উদ্দিন শহিদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও আরিফ হোসেন, ​বাঙ্গরা থানা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইউসুফ ফারাবী।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ রানা এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলার ​গণ অধিকার পরিষদের  সহ-সভাপতি আবদুর রহমান, এবং ছাত্র অধিকার পরিষদের নেতা সানভীর আহমেদ মহসিন, আবদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে পরিচিতি পর্ব শেষে ​দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দলের সভাপতি ভিপি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা এবং বিশেষ মোনাজাত করা হয়।
সভায় মুরাদনগর উপজেলায় গণ-অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও জনকল্যানে রাজনীতি করতে  নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়।

আপডেট সময় ০২:১৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫