ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগর ও বাঙ্গরায় এসএসসিতে পাস ২,৫৭৭, জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর ও নবগঠিত বাঙ্গরা উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ৫ হাজার ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৭৭ জন উত্তীর্ণ হয়েছে। তিন বিভাগ—বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন। সাধারণ এসএসসি পরীক্ষায় দুই উপজেলার সম্মিলিত পাসের হার ৪৯ দশমিক ৮৪ শতাংশ

সোমবার (১০ আগস্ট) মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রকাশিত সরকারি ফলাফল ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, মুরাদনগর উপজেলায় ৩০টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৮১০ জন। এর মধ্যে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪০৩ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। এ উপজেলায় এসএসসিতে পাসের হার ৪৯ দশমিক ৯৩ শতাংশ

এদিকে মুরাদনগরের ২০টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৮০৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৮৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১২ জন

অন্যদিকে, মুরাদনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৪৫ জন অংশ নিয়ে ৭৫ জন উত্তীর্ণ হয়েছে। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১০ জন

বাঙ্গরায় এসএসসিতে পাস ১,১৭৪, জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন

গত ১ জুলাই মুরাদনগর উপজেলা থেকে পৃথক হয়ে গঠিত বাঙ্গরা উপজেলায় ২৬টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৩৬০ জন। এর মধ্যে পাস করেছে ১ হাজার ১৭৪ জন। তিন বিভাগ মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। পাসের হার ৪৯ দশমিক ৭৫ শতাংশ

বাঙ্গরা উপজেলার ১৫টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৬৩৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৩৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এ শাখায় পাসের হার ৫৩ শতাংশ

এছাড়া বাঙ্গরার চারটি কারিগরি প্রতিষ্ঠানে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১৭৭ জন। এর মধ্যে ১৪৩ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন। এ শাখায় পাসের হার ৮০ দশমিক ৭৯ শতাংশ, যা মুরাদনগর ও বাঙ্গরা—দুই উপজেলার মধ্যে সর্বোচ্চ।

কারিগরি শিক্ষায় বেশি সাফল্য

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ এসএসসি পরীক্ষার তুলনায় কারিগরি শিক্ষায় সাফল্যের হার উল্লেখযোগ্যভাবে বেশি। বিশেষ করে বাঙ্গরা উপজেলায় ভোকেশনাল পরীক্ষায় ৮০ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম তালুকদার স্বাক্ষরিত সরকারি ফলাফল বিবরণীতে বলা হয়েছে, মুরাদনগর উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় যথাক্রমে ৫ হাজার ১৭০, ১ হাজার ৪৪৩ ও ৩৩২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ তিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যথাক্রমে ২ হাজার ৫৭৭, ৮২৫ ও ২১৮ জন

মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম তালুকদার বলেন, সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিত তৎপরতায় সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ফলাফলে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এ ধারা অব্যাহত রেখে শিক্ষার মান আরও উন্নত করতে কাজ করা হচ্ছে।

আপডেট সময় ০৯:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬