রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘর থেকে মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার সময় তিন চোরকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের রামচন্দ্রপুর সড়কে অবস্থিত উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘরে চুরির ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগিতায় পালানোর সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের আলম মিয়া ওরফে আলাল-এর ছেলে মো. আশরাফুল ইসলাম (২০),
আমজাদের ছেলে মো. সবুজ (২১) এবং
আলম মিয়ার ছেলে মো. সাকিব (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, চোরেরা গুদামঘর থেকে একটি মোটরসাইকেলসহ প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিল। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, আটককৃতরা পেশাদার চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আগে থেকেই ডাকাতির চেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে চুরি মামলায় সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ 









