ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার শুরু এসএসসি ও দাখিল পরীক্ষা, কেন্দ্রে ডিএমপি’র নিষেধাজ্ঞা

জাতীয় ডেস্কঃ

রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা। এ পরীক্ষা চলাকালে কেন্দ্রে ও আশপাশে সাধারণ জনগণ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার থেকে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা বজায় থাকবে। এসময় পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ আদেশ আগামী রোববার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে একই নারীর সাথে মামা ভাগিনার প্রেম, ভাগিনার হাতে মামা খুন

রোববার শুরু এসএসসি ও দাখিল পরীক্ষা, কেন্দ্রে ডিএমপি’র নিষেধাজ্ঞা

আপডেট সময় ০১:৫৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১