ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘রোহিঙ্গা ক্যাম্পে স্যানিটেশন-নিরাপদ খাবার পানি নিশ্চিত জরুরি’

জাতীয় ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানসম্মত স্যানিটেশন ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করা এখন খুবই জরুরি।
তিনি এ বিষয়ে দেশি-বিদেশি সাহায্য সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষণ এবং সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উখিয়া এবং টেকনাফের জনগণ যে উদারতা ও সহানুভুতি দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় জনসাধারণের সহযোগিতা না পেলে বিশাল সংখ্যক শরণার্থীর চাপ মোকাবিলা এবং ত্রাণ ব্যবস্থাপনা অত্যন্ত কঠিন হতো।
আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের ঈন্দ্রসেন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ত্রাণ ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিককর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি’র অংশগ্রহণে শৃংখলা ফিরে এসেছে এবং সমন্বয় বেড়েছে। পরে মন্ত্রী মঙ্গল প্রদীপ জ্বেলে শারদীয় দুর্গোৎসবের সূচনা করেন।
সংসদ সদস্য সায়মুম সারোয়ার কমল, আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, পূজা উদ্যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট রনজিৎ দাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাসস।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে দিনে-দুপুরে ছাত্রী অপহরণ ও ধর্ষণ, ৮ দিনেও অধরা প্রধান আসামি

‘রোহিঙ্গা ক্যাম্পে স্যানিটেশন-নিরাপদ খাবার পানি নিশ্চিত জরুরি’

আপডেট সময় ১১:২৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭