ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লড়াই করে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ

খেলাধূলা ডেস্কঃ

মুশফিকুর রহীমের বাচ্চাসুলভ ভুলে নিশ্চিত রানআউটের হাত থেকে বেঁচে যান কিউই অধিনায়ক। যদি তখন রানআউট হয়ে যেতেন উইলিয়ামসন। যদি মুশফিক সে ভুলটা না করতেন!- বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত-সমর্থকদের প্রায় সবার কণ্ঠেই শুধু এই একটি কথাই।

এরআগে ৮২ রান করা রস টেলরের সঙ্গে কেন উইলিয়ামসনের ১০৫ রানের জুটি সবচেয়ে বড় বাধা হয়েছিল বাংলাদেশের জন্য। জুটিটা আগে ভাঙতে পারলে ম্যাচের দৃশ্যপট অন্যরকম হতেই পারতো। তবু ৪৪তম ওভারে নাটকীয়তা তৈরি হয়েছিল কয়েক বলের ব্যবধানে নিউজিল্যান্ডের শেষ দুই বিশেষজ্ঞ ব্যাটসম্যান গ্র্যান্ডহোম ও নিশাম আউট হলে।

তখনও জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ২৭ রান, হাতে ছিল ৩ উইকেট। কিন্তু ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। বুক চিতিয়ে লড়াই করে ওভালের ম্যাচটি ২ উইকেটে হেরেছে বাংলাদেশ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

বাঙ্গরায় গৃহবধূর মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও!

লড়াই করে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ

আপডেট সময় ০১:৫৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯