ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে দুর্ঘটনায় বাংলাদেশি হাজিদের বহনকারী বাস, নিহত ১

আন্তর্জাতিক:

সৌদি আরবে বাংলাদেশি হাজিদের বহনকারী বাস দুর্ঘটনায় পড়ে এক জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো ২০ জন।

শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, পবিত্র হজ পালনের পর মদিনায় মহানবীর (সা.) কবর জিয়ারতে যাচ্ছিলেন এই বাংলাদেশিরা। এসময় ওয়াজুল ফারা এলাকায় বাসের চাকা ফেটে দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৩৫ জন ছিলেন।

আহতদের ওয়াজুল ফারা হাসপাতাল, কিং ফাহাদ হাসপাতাল, মিকাত হাসপাতাল ও ওহুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদক নির্মূলে পুলিশ-জনতার ঐক্যের ডাক

সৌদিতে দুর্ঘটনায় বাংলাদেশি হাজিদের বহনকারী বাস, নিহত ১

আপডেট সময় ০১:১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯