ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

জাতীয় ডেস্কঃ 

স্থানীয় নির্বাচনে (সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ) দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এসংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে’।

পরে আরেক পোস্টে তিনি জানান, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।

ট্যাগস

‘বিরোধী দলের ওপর কোনো অত্যাচার-জুলুম নয়, তারা আমাদেরই ভাই

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

আপডেট সময় ০৯:৪১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫