ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় দেয়াল ধসে আহত শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন

তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনা উপজেলায় দেয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।

এ সময় চিকিৎসা সহায়তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইউএনও আহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, “আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। তারা দ্রুত সুস্থ হয়ে আবার বিদ্যালয়ে ফিরে আসুক—এটাই আমাদের প্রত্যাশা।”

উল্লেখ্য, গত ২০ জুলাই হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় একটি দেয়াল ধসে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী আহত হয়। আহতরা হলো নিলীমা (রোল-২৭, মেঘনা শাখা), তানিশা (রোল-৩৭, পদ্মা শাখা) এবং ইরসানা (রোল-৪৭, পদ্মা শাখা)। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে আহত শিক্ষার্থীদের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয়রাও প্রশাসনের দ্রুত সহযোগিতাকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে অবৈধ বালু ব্যবসায় কঠোর প্রশাসন:দুই ব্যবসায়ীর কারাদণ্ড

হোমনায় দেয়াল ধসে আহত শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন

আপডেট সময় ০৫:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬