ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

মোঃ মোঃ তপন মিয়া সরকার, হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে পুলিশের ধাওয়া টের পেয়ে গাড়িচালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার (১২ মে) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় হোমনা থানার এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেন।

এ সময় ছিনাইয়ার দিক থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

পরে পুলিশ ধাওয়া চালিয়ে মেঘনা থানার মানিকারচর এলাকায় গাড়িটি আটক করতে সক্ষম হয়। তবে অভিযানের একপর্যায়ে চালক পালিয়ে যায়।

আটককৃত প্রাইভেটকারটি তল্লাশি করে পিছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “ঘটনার সঙ্গে জড়িত পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

জনপ্রিয় সংবাদ

হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

আপডেট সময় ১১:১৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬