ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

জাতীয় ডেস্কঃ 

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করেছে।

রুটিন অনুযায়ী বাংলা দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। আগামী ২০ মে পরীক্ষা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

রুটিনে বলা হয়েছে, ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর এবং এ বছর তার ব্যত্যয় ঘটেছে।

‘বিরোধী দলের ওপর কোনো অত্যাচার-জুলুম নয়, তারা আমাদেরই ভাই

২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

আপডেট সময় ০৮:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬