ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে মাদক কারবারীদের সংবাদ সম্মেলনে তোলপাড়

মোঃ নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি খবির গ্রেপ্তার এড়াতে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন—এমন অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, নিজেদের গ্রেপ্তার এড়াতেই একটি মাদক কারবারী চক্র এ ধরনের সংবাদ সম্মেলনের পন্থা অবলম্বন করেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জানা যায়, ডাকাতি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি খবির বাঙ্গরা বাজার থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। ব্রাহ্মণচাপিতলা গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে খবিরের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি খবিরের নেতৃত্বে একই এলাকার চিহ্নিত মাদক কারবারি নাসিরসহ কয়েকজন একটি রেস্তোরাঁয় বসে বাঙ্গরা বাজার থানার কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনার জন্ম দেয়।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানকে বিতর্কিত করতেই মাদক সিন্ডিকেট এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, “সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকসহ সকল অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। কারও বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলে তাকে গ্রেপ্তার করা হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান বলেন, “ফৌজদারি অপরাধে জড়িত থাকলে সবাইকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

আপডেট সময় ০৩:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬