ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে গোমতী নদীর চরে ভ্রাম্যমান আদালতের অভিযান, লাখ টাকা জরিমানা

মো: মোশাররফ হোসেন মনির:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীর চর থেকে অবৈধ ভাবে মাটি কাটা চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধ ভাবে নদীচর থেকে মাটি কাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিরাকান্দা গ্রামের গোমতী নদীর চরের অংশে এই অভিযান পরিচালনা করেছেন মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।

এ বিষয়ে মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, একটি চক্র কিছু দিন থেকে মুরাদনগর উপজেলার গোমতী নদীর চরের বিভিন্ন পয়েন্টে অবৈধ ভাবে মাটি কাটছে এমন অভিযোগে বৃৃহস্পতিবার বিকেলে হিরারকান্দা অংশে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ওই ব্যবসায়ী এমন কর্মকান্ড পুনরায় করবেনা না মর্মে প্রশাসনের নিকট মুচলেকা প্রদান করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা অভিযান, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মুরাদনগরে গোমতী নদীর চরে ভ্রাম্যমান আদালতের অভিযান, লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:১৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩