ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে ডেভিট হান্ট ফেজ-২ আভিযান, গ্রেপ্তার ২

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডেভিট হান্ট ফেজ-২ এর অভিযানে ইউপি সদস্য মোঃ সেলিম সরকার ও আওয়ামী লীগ নেতা মোঃ ইউনুস কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ সেলিম সরকার (৪৬) মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা। তিনি পাহাড়পুর ইউনিয়নের শর্মাকান্দা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে এবং মোঃ ইউনুস (৪৫) ধামঘর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সিদ্ধেশ্বরী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

সোমবার রাতে দুই জনের নিজ বাড়ী থেকে মুরাদনগর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মঙ্গলবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ডেভিট হান্ট ফেজ-২ আভিযান, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৫:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫