ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্য ভাঙল মুরাদনগর প্রশাসন? বৈশাখে ইলিশের বদলে তেলাপিয়া বিতর্ক

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের পরিবর্তে তেলাপিয়া মাছ পরিবেশন করায় সৃষ্টি হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। দেশে ইলিশের কোনো দৃশ্যমান সংকট না থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

বাংলা নববর্ষ বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। এ উৎসবের সঙ্গে পান্তা-ইলিশের সম্পর্ক দীর্ঘদিনের। তাই প্রশাসনের আয়োজনে এই ঐতিহ্য থেকে সরে আসা অনেকের কাছে বিস্ময়কর বলে মনে হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, পহেলা বৈশাখে পান্তা-ইলিশ শুধুমাত্র একটি খাবার নয়; এটি বাঙালির সংস্কৃতি ও আবেগের প্রতীক। এর পরিবর্তে তেলাপিয়া পরিবেশন করাকে তারা ঐতিহ্যের অবমূল্যায়ন হিসেবে দেখছেন।

তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বাজেট সীমাবদ্ধতা, সহজলভ্যতা এবং বৃহৎ পরিসরের আয়োজন বিবেচনায় রেখেই বিকল্প হিসেবে তেলাপিয়া বেছে নেওয়া হতে পারে।

সচেতন মহলের মতে, রাষ্ট্রীয় ও প্রশাসনিক আয়োজনে প্রতীকী বিষয়গুলোর গুরুত্ব অনেক বেশি। তাই এ ধরনের অনুষ্ঠানেজনগণের সাংস্কৃতিক প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল মুরাদনগরের মা-ছেলের

ঐতিহ্য ভাঙল মুরাদনগর প্রশাসন? বৈশাখে ইলিশের বদলে তেলাপিয়া বিতর্ক

আপডেট সময় ০৪:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬