ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলায় অটোরিকশা থামিয়ে স্বামীর কাছ থেকে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযুক্ত সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে হোমনা থানার ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছিনাইয়া মোড়ের পশ্চিম পাশে উত্তরকান্দি সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভুক্তভোগীর তার স্বামীকে নিয়ে হোমনা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। তার স্বামী আটোচালক। ঘটনার রাতে তারা ভাড়ায় চালিত একটি অটোরিকশা যোগে বাসা থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার পর ওপারচর গ্রামের আক্তার মিয়ার ছেলে আশিকুর রহমান আশিক (২৪) ৬ থেকে ৭ জন সহযোগী নিয়ে অটোরিকশার গতিরোধ করে। তারপর তারা জোরপূর্বক অটোরিকশাসহ ভুক্তভোগী ও তার স্বামীকে উত্তরকান্দি সড়কের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে আশিকুর রহমান জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে তাদের ছেড়ে দিলে স্বামীর সহায়তায় ভুক্তভোগী হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
এই বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস

কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

আপডেট সময় ০৩:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬