ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরের বাঁশকাইটে মাদকবিরোধী আলোচনা সভা

মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)ঃ

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এবং ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট বাজারে অরাজনৈতিক সংগঠন বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজসেবক আব্দুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে।

সংগঠনের সদস্য মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সফিউল্লাহ সরকার, বাঁশকাইট পি. জে. উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু তাহের, বাবু লিটন কুমার ভৌমিক, অ্যাডভোকেট মনিরুজ্জামান, কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আলম খান, আবুল হোসেন মাস্টার, ইমাম মোবারক হোসেন, মো. হাসান, সারোয়ার খন্দকার, আতিক শিকদার, পাহাড়পুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর আহমেদ, বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, আব্দুল মান্নান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার ও পুরো সমাজের ওপর। মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে নিয়মিত

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরের বাঁশকাইটে মাদকবিরোধী আলোচনা সভা

মুরাদনগরের বাঁশকাইটে মাদকবিরোধী আলোচনা সভা

আপডেট সময় ০৩:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬