ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বানের মধ্য দিয়ে কুমিল্লার  মুরাদনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদের সভাপতিত্বে এবং সদস্যসচিব সৈয়দ হাসান আহমেদ মীরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক আজিজ মোল্লা ও আব্দুর রহিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, সদস্য মাসুম মুন্সি ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীনসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, যুবদল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে যুবসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করার পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানো এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা অভিযান, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মুরাদনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০৩:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬