ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে মাদক নির্মূলে পুলিশ-জনতার ঐক্যের ডাক

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা এবং একটি নিরাপদ, সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামবাসীর উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মতবিনিময় সভা। ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় মাদক নির্মূলে পুলিশ, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব নয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ মোল্লা, মো. কামাল উদ্দিন ভূঁইয়া ও মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান।

সভায় সভাপতিত্ব করেন নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই একসঙ্গে কাজ করলেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।”

বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত প্রচারণা, পারিবারিক নজরদারি, সামাজিক সম্পৃক্ততা এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভা শেষে মাদকমুক্ত, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আপডেট সময় ০৯:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬