ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সবুজায়নের নতুন উদ্যোগ

মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার চারা বিতরণ

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মাঝে বিনামূল্যে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। ৩১ প্রজাতির এসব চারা শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের এলাকায় রোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজায়ন কার্যক্রমে যুক্ত করা হবে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুমিল্লা-৩ (মুরাদনগর ও বাঙ্গরা) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান এবং কুমিল্লা সামাজিক বন বিভাগের হেডকোয়ার্টার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হাসানের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের হাতে ৩১ প্রজাতির ১০ হাজার চারা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পাভেল হাসান পাপ্পু, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়নের পাশাপাশি পরিবেশ সচেতনতা
সংশ্লিষ্টরা জানান, শুধু চারা বিতরণ করেই কর্মসূচি শেষ করা হবে না। রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষকদের সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণকে আরও সবুজ, সুন্দর ও নান্দনিক করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং দেশের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে।পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে দেশের বৃক্ষাচ্ছাদন ২৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা আশা করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এ উদ্যোগের মাধ্যমে শুধু বৃক্ষরোপণই নয়, শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধও বাড়বে। দীর্ঘমেয়াদে এ কর্মসূচি মুরাদনগরের সবুজায়ন ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার চারা বিতরণ

সবুজায়নের নতুন উদ্যোগ

মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার চারা বিতরণ

আপডেট সময় ০৪:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬