ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হোসাইন ওই গ্রামের মোসলেম বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়পুর এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মুরাদনগর থানা পুলিশ।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পাহাড়পুর গ্রামের আবুল কালামের মুদি দোকানের সামনে থেকে হোসাইনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, গ্রেপ্তার হোসাইন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
মু

রাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার হোসাইনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মুরাদনগরে রায়তলা-কাজিয়াতল সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬