ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরের ইউএনও সারোয়ার রাব্বিই ব্রেইন স্ট্রোকের ধাক্কা সামলে কর্মস্থলে

রায়হান চৌধুরী,  বিশেষ প্রতিনিধিঃ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে গুরুতর অসুস্থতা কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরেছেন কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী।

গত ৩ আগস্ট হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পুনরায় দায়িত্বে যোগ দিয়েছেন এই প্রশাসনিক কর্মকর্তা। তাঁর কর্মস্থলে ফেরার খবরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর দ্রুত সুস্থতার জন্য বিভিন্ন মহল থেকে দোয়া ও শুভকামনা জানানো হয়।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দায়িত্বে ফেরায় মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা প্রশাসনের কার্যক্রমে স্বাভাবিকতা ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, শারীরিক সুস্থতা বজায় রেখে তিনি আগের মতোই প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

এবিএম সারোয়ার রাব্বী চলতি বছরের ২৫ মার্চ মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে মুরাদনগরের পাশাপাশি নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্যও তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে ১৪ জুলাই ২০২৬ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

দায়িত্ব গ্রহণের পর থেকেই জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রাখেন ইউএনও সারোয়ার রাব্বী। স্থানীয় অবৈধ মাটির ব্যবসা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান বিভিন্ন মহলে প্রশংসিত হয়। প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর সক্রিয়তা স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলে।

দীর্ঘ চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা। তাঁরা তাঁর সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

আপডেট সময় ১০:০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬