ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

মোঃ তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে জনতার হাতে আটক দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পশ্চিম আড়ালিয়া গ্রামের আঃ মালেকের ছেলে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সফিক এবং শ্রীনগর গ্রামের আলম মিয়ার ছেলে মামুন। ভ্রাম্যমাণ আদালত সফিককে ৬ মাস ও মামুনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি উভয়কে অর্থদণ্ডও দেওয়া হয়।

জানা যায়, সোমবার (১১ মে) বিকেলে উপজেলার দৌলতপুর এলাকায় সন্দেহজনক চলাফেরার সময় স্থানীয় জনতা তাদের আটক করেন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেন।

পরে একই দিন রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এ দণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও মো. শহিদুল ইসলাম জানান, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাদের এই সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

আপডেট সময় ১১:৩২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬