ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ উত্তর পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন হায়দরাবাদ গ্রামের মোঃ আবু তাহের মিয়ার ছেলে মোঃ আল আমিন (৩৪) এবং একই গ্রামের মৃত তবদুল হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া (৭০)।
এ সময় একই গ্রামের মৃত তবদুল হোসেনের ছেলে খায়ের মিয়া (৬৫) পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম এর নির্দেশনায় এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মোঃ আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ হায়দরাবাদ উত্তর পাড়ায় খায়ের মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোঃ আল আমিন ও হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২ বোতল বিদেশি মদ, ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া পলাতক আসামি খায়ের মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে আরও ৬ বোতল বিদেশি মদ ও নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ওসি মোঃ শফিউল আলম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”

মুরাদনগরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

আপডেট সময় ০৩:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬