ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাবের অভিযান: ৬৭ কেজি গাঁজাসহ নারী আটক

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা শহরের মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ২য় মুরাদপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল।

অভিযানের সময় কবরী আক্তারকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত কবরী আক্তার দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন। তিনি কুমিল্লা শহরের মুরাদপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, মাদকের বিস্তার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।

মুরাদনগরে ড্রেজারের দাপটে উধাও হচ্ছে তিন ফসলি জমি

কুমিল্লায় র‌্যাবের অভিযান: ৬৭ কেজি গাঁজাসহ নারী আটক

আপডেট সময় ০২:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬