ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান

মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শুরু হলো পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের উন্নয়নকাজ

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাতে বহুল প্রতীক্ষিত পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)-এর উদ্যোগ ও প্রচেষ্টায় বুধবার (১৫ জুলাই) দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সড়কটির নির্মাণ ও সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে যাতায়াত আরও কষ্টসাধ্য হয়ে উঠত। অবশেষে উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

উদ্বোধনের পর সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ এবং উপ-সহকারী প্রকৌশলী রাসেল। এ সময় তারা নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার ও আবুল হাসান ছিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সি, বিএনপি নেতা শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

সংশ্লিষ্টরা জানান, সড়কটির উন্নয়নকাজ শেষ হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয়দের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং পান্নারপুল-কৃষ্ণপুর সড়ক এলাকার উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

জনপ্রিয় সংবাদ

বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দীর্ঘদিনের অপেক্ষার অবসান

মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শুরু হলো পান্নারপুল-কৃষ্ণপুর সড়কের উন্নয়নকাজ

আপডেট সময় ০৮:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬