ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙ্গরায় ইয়াবাসহ গ্রেপ্তার ১, পালাল সহযোগী

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেরার বাঙ্গরায় বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ কাউছার ওরফে বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা শুক্কুর মিয়া নামে অপর এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার কাউছার ওরফে বাবু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নোয়াগ্রাম গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই মো. নাজিম উদ্দিন, এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মো. আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল মেটংঘর বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ কাউছার ওরফে বাবুকে আটক করতে সক্ষম হয়। তবে শুক্কুর মিয়া দৌড়ে পালিয়ে যায়।

পরে কাউছার ওরফে বাবুর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোঁচা থেকে পলিথিনের ছেঁড়া অংশে মোড়ানো অবস্থায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃত কাউছার ওরফে বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। একই সঙ্গে পলাতক শুক্কুর মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপডেট সময় ০৮:৫৮:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬