ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে সহস্রাধিক কওমি শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগর বার্তা ডেস্কঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষণমূলক কর্মশালা ‘তাদরীবুল মুআল্লিমীন’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মশালায় মুরাদনগর ও বাঙ্গরা বাজার উপজেলার বিভিন্ন কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মুরাদনগরের জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুমের জামে মসজিদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মুরাদনগরের মহাপরিচালক ও শায়খুল হাদিস মুফতি আমজাদ হোসাইন।

প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব আল্লামা মাহফুজুল হক।

শিক্ষকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে আল্লামা মাহফুজুল হক বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠদান করাই শিক্ষকের দায়িত্ব নয়; বরং সঠিক তালিম ও তরবিয়তের মাধ্যমে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ ও পরিশ্রম বাড়াতে উৎসাহ দেওয়া, শাসন পদ্ধতির যথাযথ প্রয়োগ এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কর্মশালায় আরও বক্তব্য দেন মাওলানা আনিসুর রহমান আশরাফী, মাওলানা আব্দুর রশীদ তারেকসহ স্থানীয় কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের শীর্ষস্থানীয় আলেমরা।

বক্তারা কওমি মাদরাসার দ্বীনি শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও কার্যকর শিক্ষাদান পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মুরাদনগর ও বাঙ্গরা বাজার এলাকার বিভিন্ন কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের অংশগ্রহণে আয়োজনটি বড় ধরনের শিক্ষক সমাবেশে পরিণত হয়।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনতে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাঙ্গরায় গৃহবধূর মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও!

মুরাদনগরে সহস্রাধিক কওমি শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় ০১:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬