ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪০তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ২০ হাজার ২৭৭

জাতীয় ডেস্ক:

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার কমিশনের বিশেষ সভায় প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২০ হাজার ২৭৭ জন প্রার্থীকে সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে।

ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাচ্ছে। তাছাড়া টেলিটক বাংলাদেশ লি. এর মাধ্যমে নিন্মোক্ত পদ্ধতিতে যে কোন মোবাইল হতে এসএমএস করে ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এর ফলাফল জানা যাবে। Format: PSC<Space>40<Space>Registration Number লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি বার্তায় নিবন্ধন নম্বর যোগ্য অথবা অযোগ্য হিসেবে ফলাফল পাওয়া যাবে।

পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। গত ৩ মে ২০১৯ তারিখে অনুষ্ঠিত ৪০ তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩ লাখ ২৭ হাজার প্রার্থী। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

ক্যাডার অনুসারে, প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

৪০তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ২০ হাজার ২৭৭

আপডেট সময় ০৬:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯