ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙ্গরায় পুলিশর অভিযানে মাদক কারবারি-সেবকসহ গ্রেপ্তার ১৫

মুরাদনগর বার্তা ডেস্কঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারি, ১০ জন মাদকসেবী ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানকালে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের হেফাজত থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলমের নির্দেশনায় মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা থেকে বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ৪ মাদক কারবারি

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন—মাহুতিকান্দা গ্রামের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাশেমের ছেলে মো. আবুল কালাম (৩৭), একই গ্রামের আবুল কালামের স্ত্রী মোছা. পরান আক্তার (৩৫), আন্দিকুট ইউনিয়নের আন্দিকুট গ্রামের মৃত আলী হোসেন বেপারীর ছেলে মো. মঙ্গল মিয়া (৬০) এবং একই গ্রামের সুনিল চন্দ্র সরকারের ছেলে শ্যামল চন্দ্র সরকার (৪২)।
মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১০

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন—আন্দিকুট গ্রামের মৃত কশু দাসের ছেলে সুবল দাশ (৩৫), আমিননগর গ্রামের মাতাব্বর আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (২৫), উত্তর বাখরাবাদ গ্রামের ফুল মিয়ার ছেলে মো. অলি উল্লাহ (২২), মৃত আক্কল মিয়ার ছেলে ময়নাল (২৫), উলুমুড়িয়া গ্রামের আঃ খালেকের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (৩২), খানেপাড়া গ্রামের মৃত দিলীপ দাসের ছেলে জয়দেব দাস (৩৫), কুড়াখাল গ্রামের আইয়ুব খানের ছেলে ফারুক খান (২৭), একই গ্রামের শহিদ মবিনের ছেলে মো. মাসুম মবিন (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সাদ্দাম আলীর স্ত্রী লাল চাঁন বেগম (২৫) এবং মো. রাজু মিয়ার স্ত্রী তাহমিনা আক্তার (২০)।

এ ছাড়া রোয়াচালা গ্রামের ছোট্টু মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৩৫)-কেও গ্রেপ্তার করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বুধবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, “এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আপডেট সময় ০৪:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬