মো: নাজিম উদ্দিন বিশেষ প্রদতনিধিঃ
১৪ এপ্রিল ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন (৪৫) ও সাইফুল (২২) নামে দুই ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার সকালে জেলার বরুড়া উপজেলার রাজামারা গ্রামে এ ঘটনা ঘটে।
সুমন বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র ও সাইফুল একই উপজেলার মহেশপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের পুত্র।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজামারা গ্রামে পল্লী বিদ্যুতের একটি খুঁটি বেয়ে উপরে উঠেন সুমন ও সাইফুল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
খবর পেয়ে বেলা ১১টার দিকে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয় সূত্র জানায়, বৈদ্যুতিক তার চুরির উদ্দেশ্যে তারা বিদ্যুতের খুঁটিতে উঠেছিল।
মুরাদনগর বার্তা ডেস্ক : 


















