ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার বৃহত্তর মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের জায়েদ আলী মার্কেটের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের দিগলদী গ্রামের মৃত আব্দুল বারির ছেলে মো. কামাল (৩৫), তেঘুরিয়া পাড়ার মো. নজরুল ইসলামের ছেলে মো. ফয়সাল (২৪) এবং মির্জাপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে সফিকুল ইসলাম (২৫)।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলমের নির্দেশনায় এসআই রিয়াজুল মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের জায়েদ আলী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রবিবার দুপুরে তাদের কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

তিনি আরও জানান, এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে সহস্রাধিক কওমি শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬